NNTV
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সহায়তা চেয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর  (OHCHR)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) প্রেরণ করেছে। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর (OHCHR) থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

1

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

2

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্

4

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

5

আমির খান  কী তৃতীয় বিয়ের তে আবদ্ধ হতে যাচ্ছে

6

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

7

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

8

স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

9

ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা ভাঙল বড় দুই দল

10

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

11

গণভোট ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে বললেন বরিশালে অধ্যাপক

12

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

13

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

14

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

15

বড়পর্দায় আবারও ফিরছে আরিয়ান ভৌমিক

16

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন

17

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

18

হাইমচরে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে গণসংযো

19

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

20