NNTV
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর শুরু হবে। আবারও দীর্ঘ ২৮ বছর পর  বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অস্ট্রিয়া এবার স্বপ্ন দেখছে নতুন ইতিহাস গড়ার। সেই লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ রালফ রাংনিক।

দলের নেতৃত্বে রয়েছেন ডেভিড আলাবা। অভিজ্ঞ এই ডিফেন্ডারের কাঁধেই তুলে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। তার সঙ্গে মিডফিল্ডে থাকছেন মার্সেল সাবিতজার, আর আক্রমণভাগে দলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচ।

৩৭ বছর বয়সী আর্নাউটোভিচ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। বড় মঞ্চে তার অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান কোচ রাংনিক। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে অস্ট্রিয়া। 

বিশেষভাবে নজর কেড়েছেন দুই তরুণ মিডফিল্ডার কার্নি চুকুউয়েমেকা ও পল ওয়ানার। অন্য দেশের হয়ে খেলার সুযোগ থাকলেও তারা অস্ট্রিয়ার জার্সিকেই বেছে নিয়েছেন এবং সরাসরি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

তবে দল ঘোষণার আগে দুঃসংবাদও পেয়েছে অস্ট্রিয়া। চোটের কারণে নিয়মিত দুই ডিফেন্ডার গেরনট ট্রাউনার ও ম্যাক্সিমিলিয়ান ওবার বিশ্বকাপ দলে জায়গা পাননি।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান। আগামী ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

1

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে ব্রিটিশ শিয়াল

2

ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে মিলল কর্মকর্তার ঝুলন্ত মরদ

3

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

4

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক করেছে বিজ

5

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

6

সাইবার সুরক্ষা আইন আবারও সংশোধন, বাড়ছে শাস্তি

7

তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমণিকে আসিফের প্রশ্ন

8

এমপিওভুক্ত শিক্ষকরা যুক্ত হতে পারবেন না সাংবাদিকতা-আইন পেশায়

9

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

10

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

11

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

12

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

13

নরসিংদীর পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞা

14

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

15

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

16

বেপরোয়া যান মোটরসাইকেল চালকের প্রাণ কেড়ে নিল

17

তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে:ট্রাম্প

18

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

19

সারের বাড়তি দরে চাপে কৃষক, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে

20