NNTV
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে বাংলাদেশের দুই প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি ওষুধ, পাট ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি থাই বাজারে এসব পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে ঢাকা। একই সঙ্গে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দ্রুত আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকক।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের চতুর্থ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অন্যদিকে থাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব এক্সিরি পিন্তারুচি।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, কৃষি, জনশক্তি, প্রতিরক্ষা, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। বাংলাদেশের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়ে দুই দেশের মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দ্রুত শুরুর আগ্রহ জানায় থাইল্যান্ড।

বৈঠকে চট্টগ্রাম-রানং বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়াকে স্বাগত জানায় উভয় পক্ষ। গত সেপ্টেম্বরে চালু হওয়া এ রুটে পণ্য পরিবহনের সময় ১৫ দিন থেকে কমে চার দিনে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালাল খাদ্য উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং দক্ষ জনশক্তি প্রশিক্ষণে থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনে ব্যাংককের সমর্থন চাওয়া হয়।

সীমান্তপারের মানবপাচার, অস্ত্র পাচার, অনলাইন প্রতারণা ও মাদক চোরাচালান প্রতিরোধে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

আগামী বছর বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে সফর বিনিময়ের আশা প্রকাশ করেছে উভয় পক্ষ। পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় বাড়ানোর বিষয়েও একমত হয়েছে দুই দেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

2

একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই নারী

3

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

4

সৌদি আরামকো তেল স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

6

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

7

রাজধানীতে এক মাসে মশা বেড়েছে ৪০%

8

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে ডিএসসিসি

9

ভারত তলব করেছে বাংলাদেশের হাইকমিশনারকে

10

জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

11

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

12

মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের

13

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

14

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

15

জাপানে ধেয়ে আসছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ডলফিন, নিরাপদ আশ্রয়ে আ

16

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের

17

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

18

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

19

দিনাজপুরে প্রতিদিন দুই কোটি টাকার টমেটো বেচাকেনা

20