NNTV
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহবাগের ঘটনায় ছাত্রদলের চার সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার বিকেলে ছাত্রদলের অফিশিয়াল পেজ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটিকে  যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সাড়ে চার হাজার শ

1

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

2

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

3

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

4

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য-সম্মিলন

5

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

6

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

7

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

8

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

9

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

10

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

11

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

12

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ, সময় ৪৮ ঘণ্টা

13

বাংলাদেশি সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায়

14

ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে মিলল কর্মকর্তার ঝুলন্ত মরদ

15

ইউরোপ-আমেরিকায় রপ্তানি হবে সাতক্ষীরার আম

16

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

17

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

18

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

19

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

20