NNTV
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক করেছে বিজিবি

যশোর সদর উপজেলার নীলগঞ্জ ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য সামগ্রীর মোট মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং কোতোয়ালী থানার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।

বিজিবি জানায়, একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির হেড রেস্টের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত গাড়ি, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় তিনজনকে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে  নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

1

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

2

ফেরিতে ওঠার মুহূর্তে যাত্রীবাহী বাস নদীতে, প্রাণ গেল ২৪ জনের

3

বালিয়া ও বাগাদী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক

4

কানাডায় প্রথমবারের মতো ফেডারেল এমপি নির্বাচিত হলেন ডলি বেগ

5

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

6

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

7

সকালে মেথি ভেজানো পানি পানের যেসব উপকারিতা

8

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

9

এক ফটোগ্রাফার সূর্যের সামনে ধারণ করলেন স্কাইডাইভারের দৃশ্য

10

রাজধানীর সাতটি পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’

11

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

বাংলাদেশে কি সবসময় তেলে ভাজা দিয়ে ইফতার করা হয়?

14

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

15

আবারও হুংকার দিলেন খামেনি

16

মাচাদো দিলেন নিজ নোবেল পদক বিনিময়ে ট্রাম্প দিলেন ব্যাগ

17

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

18

জামায়াত নেতাকে বাসায় গ্রিল কেটে হত্যা

19

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন করল জাতীয় বিশ্ববিদ্যা

20