NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বরিশাল-৫ (সদর-সিটি)

ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করবেন। এর মধ্যে একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দলের এই সিদ্ধান্ত জানান।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে জামায়াতের কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌজন্যতার জন্য ফয়জুল করিমের আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

পরে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে জানিয়েছেন, বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে যে দলগুলোর নির্বাচনী ঐক্যের আলোচনা ছিল সেখানে সামনের কাতারে ছিল ইসলামী আন্দোলন। জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আট দল গত প্রায় এক বছর যুগপৎ আন্দোলন করেছে।

সম্প্রতি ইসলামপন্থী দলগুলোর এই নির্বাচনে ঐক্যে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সব মিলিয়ে সেখানে দলের সংখ্যা দাঁড়ায় ১১টি। কিন্তু আসন সমঝোতা নিয়ে মতবিরোধ থেকে জোটে না গিয়ে আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। এই প্রেক্ষাপটে দলটির নেতা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের একটি আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

3

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

4

১১০টি এয়ারগানের গুলি দুইটি এয়ারগান উদ্ধার

5

তারেক রহমান গেল জামায়াত আমিরের বাসায়

6

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

7

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

8

হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনেও শাহবাগে সড়ক অবরোধ।

9

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

10

কাতারের দোহায় হবে মেসি-ইয়ামালের লড়াই

11

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

12

তাসনিম জারা ঘোষণা করলেন নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার

13

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

14

ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা : জামায়াত নেতা

15

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

16

ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

17

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

18

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

19

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

20