NNTV
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

৫ শতাংশ বাড়লো সব স্থলবন্দরের সেবা মাশুলের হার

দেশের সব স্থলবন্দরের সেবা মাশুলের হার ৫ শতাংশ বেড়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে এই হারে বেড়েছে। ১ জানুয়ারি থেকে নতুন এই মাশুল কার্যকর করা হবে। এ নিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করেছে। 

অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোলে মাশুল কিছুটা বেশি। তাই বেনাপোল বন্দরের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরে ২৭ ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। যেসব যাত্রী বেনাপোল স্থলবন্দর ব্যবহার করবেন, তাদের জন্য ২০২৫ সালে মাশুলের পরিমাণ ৪৯ টাকা ৭৯ পয়সা। আগামী বছরের জন্য বাড়িয়ে ৫২ টাকা ২৭ পয়সা করা হয়েছে। বেনাপোল দিয়ে আমদানি করা বাস, ট্রাক ও লরি প্রবেশ করলে এখন ১৮৪ টাকা ৭০ পয়সা দিতে হবে। আগে এর পরিমাণ ছিল ১৭৫ টাকা ৯০ পয়সা। মোটর কার, জিপ, পিকআপ, থ্রি-হুইলারের জন্য মাশুল ১১০ টাকা ৮২ পয়সা। 

বেনাপোল স্থলবন্দরে ওজন মাপার যন্ত্র ব্যবহারের মাশুল ট্রাক, লরিতে দিতে হবে ৮৮ টাকা ৬৫ পয়সা। অন্যদিকে কাগজপত্র প্রক্রিয়াকরণ মাশুল ১৯৫ টাকা ০৭ পয়সা। কোনো যানবাহন ইয়ার্ডে সারা রাত থাকলে ১১১ টাকা ৪৯ পয়সা। বেনাপোল ছাড়া অন্য স্থলবন্দরগুলোতেও মাশুল বেড়েছে ৫ শতাংশ হারে। ব্যবসায়ীরা বলছেন, এর প্রভাব পড়বে আমদানি পণ্যে 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

1

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

2

১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি : অভিনেতা তৌ

3

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

4

মেলান্দহে ল্যাব সহকারীর টিপু সুলতানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

5

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

7

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

8

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে

9

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

10

অ্যাস্টন ভিলা নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করলো

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

13

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

14

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

15

সরকারি খরচায় অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা

16

যৌন হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জি

17

ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী তারেক রহমান

18

বাগেরহাটে গ্রেফতার হয়েছে তাঁতীলীগ নেতা

19

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

20