NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

তুরস্কের পেশাদার লিগে বাজি ধরার অভিযোগে গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত। যাদের মধ্যে রয়েছেন দেশটির শীর্ষ স্তর সুপার লিগের খেলোয়াড়রা।

তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম চলবে। গত সপ্তাহে দেশটির প্রসিকিউটররা সুপার লিগের খেলোয়াড়, ক্লাব সভাপতিরা, একজন রেফারি ও ক্রীড়া বিশ্লেষকসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। বাজি ধরার অভিযোগের তদন্তের অংশ হিসেবে শীর্ষ দুই স্তরের ১০২ জন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও দিয়েছে তারা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আনাদোলু’ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ইউরোপের শীর্ষ লিগের ক্লাব গালাতাসারায়ের খেলোয়াড় মেতেহান বালতাচি এবং ফেনারবাচের মিডফিল্ডার মের্ত হাকান ইয়ানদাসকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আদানা দেমিরস্পোরের সাবেক সভাপতি মুরাত সানচাককেও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তুরস্ক ফুটবলে অবশ্য এ ধরনের কেলেঙ্কারি নতুন কিছু নয়। দেশটির ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ইবরাহিম হাচিওসমানোগলু বলেন, ‘বছরের পর বছর তুর্কি ফুটবলের নানা সমস্যা লুকানো হয়েছে। লজ্জাজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেক অপরাধ ধামাচাপা দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির জন্য দায়িত্বহীনতাই দায়ী।’

তিনি আরও জানান, রাষ্ট্রীয় বেটিং প্রতিষ্ঠান ‘স্পর টোটো’র কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে তদন্ত আরও বিস্তৃত হতে পারে। এতে ম্যাচ পর্যবেক্ষক, কোচ, কর্মকর্তাসহ অনেকেই তদন্তের আওতায় আসতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

1

নিবাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচল কখন থেকে শুরু হবে

2

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান

3

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

4

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

5

মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় ক

6

সৌদি আরবের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্

7

তারেক রহমানের নামে জাল কার্ড ও শফিকুর রহমানের বিকৃত ভিডিও ছড়

8

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

9

মনোনয়ন বৈধ ঘোষণা নাহিদ ইসলামের আসন ঢাকা ১১

10

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

11

ফতুল্লায় ৪০০ পিস ইয়াবা মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

13

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

14

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

15

মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহ

16

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

17

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচ

18

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20