NNTV
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়ে বাড়িতে গ্যাস বিস্ফোরণে বর-কনেসহ আটজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন আহত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বল বলে জানিয়েছে জিও নিউজ। সরকারি প্রশাসক সাহেবজাদা ইউসুফ বলেছেন, বিস্ফোরণের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা এখনও তদন্ত করছেন। অন্যদিকে সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হয়েছে। 

ইসলামবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনে আশপাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

তবে পুলিশ বিস্ফোরণের সঠিক কারণ জানাতে পারেনি। এছাড়াও গ্যাস সিলিন্ডার নাকি গ্যাস লিকেজের কারণে বিস্ফোরষের ঘটনা তা নিয়ে তদন্ত চলছে।

এদিকে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এই ঘটনার পূর্ণ তদন্ত যেন দ্রুততার সঙ্গে করা হয়। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

1

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

2

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

3

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

4

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচ

5

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

6

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

7

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

8

ম্যাককালাম-স্টোকসকে গিলক্রিস্ট-ওয়াহর কড়া সতর্কবার্তা।

9

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

10

বাবা মিরাজ ফকির শায়িত হলেন ছেলে সোহেলের কবরের পাশে

11

গুরুতর অসুস্থ কারিনাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে স্থানান

12

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

13

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুল

14

সারা বছর ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশ

15

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

16

একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই নারী

17

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার

18

ইউরোপ-আমেরিকায় রপ্তানি হবে সাতক্ষীরার আম

19

শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস

20