NNTV
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের সব জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৭ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়

দেশের ৬৪ জেলায় জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে  অসচ্ছল বিচাপ্রার্থীদের অনুকূলে ৩৫৬ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ২৩৭ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সংস্থার আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হয়।

অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেসে মোট ৩৬৩ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ১৫৩ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আদায় হয়েছে ৩৫৬ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ২৩৭ টাকা। আর ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আদায় হয়েছে ৭ কোটি ৩ লাখ ১১ হাজার ৯১৬ টাকা।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর সংখ্যা ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) থেকে এ সেবা দেওয়া হচ্ছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

1

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

2

যুক্তরাজ্যে কন্যাভ্রূণ হত্যায় শীর্ষে ভারতীয়রা

3

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

4

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

5

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

6

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

7

ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

8

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

9

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছ

10

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

11

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

12

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

13

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

14

জেনে নিন সকালে রসুন খাওয়ার উপকারিতা

15

আবারও ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি

16

জামালপুরে বস্তবন্দি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

17

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

18

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

19

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

20