NNTV
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় এসে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর। সেখান থেকে তাকে দেখতে চলে যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

শনিবার (২০ ডিসেম্বর) দলটির সামজিক মাধ্যম ফেসবুক পোস্টে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। দেখা যায়, শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে মর্গে প্রবেশ করেছেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইনসহ আরও অনেকে।

পরে ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন,  শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।

শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন—তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।
এদিকে, ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মর্গে নেয়া হয়। এসময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাদির মরদেহ আনা হয় মর্গে। হাদির স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরাও সঙ্গে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের যুদ্ধের ফলে কঠিন বিপদে পাকিস্তান

1

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

2

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

3

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা একইদিনে হবে চ্যালেঞ্জ

4

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

5

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

6

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৬ ফেব্রুয়ার

7

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

8

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

9

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

10

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

11

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

12

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

13

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবার পিছিয়ে গেল

14

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

15

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

16

ফের ১০০ ডলারের উপরে তেলের দাম

17

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

18

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

19

জাপানের সনির হাতে যাচ্ছে স্নুপি-চার্লি ব্রাউনের

20