NNTV
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিমের দুর্গন্ধ তাড়াবেন কিভাবে

প্রায় প্রতিদিনই ডিমের নানা পদে জমে ওঠে আমাদের খাবার টেবিল। তবে ডিমের সঙ্গে বাঙালির ভালোবাসা থাকলেও, ডিমের কাঁচা গন্ধ কারও কাছেই সুখকর নয়। এর মধ্যে অন্যতম ‘আঁশটে গন্ধ’।


কাঁচা ডিম যে পাত্রে রাখা হয়, আঁশটে গন্ধ থেকে যায় তাতে। এমনকী রান্না করার পর যেসব পাত্রে রাখা হয় সেখানেও থাকে আঁশটে গন্ধ।

শত চেষ্টা করে, বাসনকে বার বার ধুলেও এই আঁশটে গন্ধ কিছুতেই যেতে চায় না। এমন সমস‍্যায় সেই পাত্রে অন‍্য খাবার খাওয়া বা রাখা দু:স্বাধ‍্য হয়ে দাঁড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে এই আঁশটে গন্ধ শুধু পাত্রে নয়, পাত্রের পাশাপাশি পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু খুব সহজেই ৫ উপায়ে এই আঁশটে গন্ধ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

ভিটামিন সিতে ঠাসা লেবু কেবলমাত্র খাওয়ার কাজেও পরিষ্কারে কাজেও সমান পারদর্শী। ডিম রান্না করার পর পাত্রে সামান্য লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এর পর পাত্রটি ঘষে ধুয়ে ফেলুন। লেবুতে উপস্থিত প্রাকৃতিক অ্যাসিড সহজেই গন্ধ দূর করে।


যে কোনও পাত্র থেকে গন্ধ দূর করতে লবণও কার্যকরী। ডিম রান্না করার সঙ্গে সঙ্গে পাত্রে সামান্য লবণ ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। নুন এই আঁশটে গন্ধ টেনে নেয়।

খুব সহজে পাত্র থেকে আঁশটে গন্ধ দূর করতে পারে খাবারের সোডা। বাড়তি পাওনা খাবার সোডা বাসন চকচকেও করে দেয়। বাসন ধোয়ার জলে সামান‍্য বেকিং সোডা মিশিয়ে তাতে কিছুক্ষণ বাসন ভিজিয়ে রাখুন। এর পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ব‍্যাস গন্ধ উধাও।

ভিনিগার শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি পাত্রের জেদি গন্ধও দূর করে। এমন অবস্থায় ডিম রান্না করার পর পাত্রে ভিনিগার মেশানো জল ঢেলে দিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভিনিগারের তীব্র গন্ধ দুর্গন্ধ কমায়।

কফি খেতে অনেকেই ভালবাসেন। কিন্তু জানেন কি কফি শুধু খাওয়ার কাজে নয়, পরিষ্কারের কাজেও অত‍্যন্ত দক্ষ। এমনকী খাবারের পাত্রের খারাপ গন্ধও দূর করতে পারে।

বাসন ধোয়ার জলে সামান্য কফি পাউডার মিশিয়ে নিন। পাত্রে এই জলে ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলেলেই উধাও গন্ধ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

1

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

2

আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন

3

৫০ লাখ নয় ৫ কোটি টাকা বহন করা যাবে যদি তা বৈধ হয়-ইসি

4

নির্বাচনে ভোট ধানের শীষে ৫০, দাঁড়িপাল্লায় পড়েছে ৩২ শতাংশ

5

রাজবাড়ীতে জমির বিরোধে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ, নিহত কৃষক

6

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

7

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

8

রাষ্ট্রপতি: চার দিনের সফরে পাবনা যাচ্ছেন

9

আগামী আঠারো মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

10

Independent candidates claim that the voting environment is

11

ইরান আর আগের মতো নেই, দাবি নেতানিয়াহুর

12

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

13

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

14

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

15

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

16

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

17

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

18

রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

19

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

20