NNTV
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন করলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব।

২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ এ বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে নেওয়াজ আহম্মদ রাকিব এই সাফল্য অর্জন করেন। শনিবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাইধনখালি গ্রামে।

শরীফুল ইসলাম জানান, গত ২১ মার্চ থেকে ব্যাংককে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন আরচার অংশগ্রহণ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে ২৭ মার্চ সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক জয় করে। এই জয়ে নেওয়াজ রাকিব গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিজিবির এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন উন্মুক্ত করে দেয়া হয

1

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

2

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

3

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

4

নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

5

নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

6

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

7

আজ শাকিব খান এর জম্মদিন

8

আর্সেনাল ফিরেছে শীর্ষে

9

শোয়েব আখতার আজ ঢাকায় আসছেন

10

আইনের আওতার নিয়ে আসা হয়নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদ

11

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

12

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

13

যে বিস্ময়কর স্থাপনা টিকে আছে ১৭শ' বছর ধরে

14

গ্রেফতার সেই বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরা

15

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

16

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

17

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

18

ঈদযাত্রা: তৃতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

19

ওসমান হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

20