NNTV
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তাঁর জন্য শোকাহত।’ এ সংক্রান্ত বিবৃতিটি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারসে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও মানবতার হত্যাকারীদের হাতে খামেনির শাহাদাত বরণের ঘটনা এটাই প্রমাণ করে, এই মহান নেতার বৈধতা এবং তাঁর আন্তরিক সেবাগুলো স্বীকৃত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না।’
দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় আইআরজিসি অটল থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হামলায় খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’

রয়টার্সের খবর বলছে, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ রোববার সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।’

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্মরণে ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের কোলে থাকা ৭ মাসের শিশুর প্রাণ কেড়ে নিল ইসরাইলি সেনার গ

1

ইসলামকে অসম্মান করায় ইসরায়েলি নাগরীকের ভিসা বাতিল করলো অস্ট্

2

তিনটি শর্ত ও ক্ষতিপূরণ মেনে নিলেই ভারতের বিপক্ষে খেলতে রাজি

3

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

4

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

5

নারায়ণগঞ্জে খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

6

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

7

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

8

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

9

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

10

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

11

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

12

বানিয়াচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে পাথরবাহী ট্রাক আটকা, বন্ধ সড়ক

13

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

14

২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

15

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

16

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

17

কিংবদন্তি নাদালকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির পোস্টার প্রকাশ

18

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

19

কনটেন্ট ক্রিয়েটর কারাগারে প্রিন্স মামুন

20