NNTV
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

নাটোরের সিংড়া উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক নারীর বাবাকে বেদম মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ফটিক (৫০), তিনি মৃত জামাল সরদারের ছেলে।

আহত ফটিক জানান, স্থানীয় আয়ুব আলীর ছেলে ইমান দীর্ঘদিন ধরে তার মেয়েকে রাস্তাঘাটে উত্যক্ত করত। এছাড়া জোর করে বিয়ে ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত। বিষয়টি নিয়ে কয়েকবার নিষেধ করলেও ইমান তা আমলে নেয়নি।

তিনি আরও জানান, রবিবার ইফতারের পর তিনি বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইমান, রানা, হাসানসহ কয়েকজন তাকে মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করা হয়। পরে মোটরসাইকেলে একজন লোক আসতে দেখে হামলাকারীরা তাকে ফেলে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই তরুনী (২৩) জানান, তার স্বামী ঢাকায় থাকতেন এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দুই মাস আগে তার স্বামী মারা যান। এরপর থেকে ইমান তাকে প্রায়ই উত্যক্ত করত এবং জোর করে বিয়ে করার পাশাপাশি তুলে নেওয়ার হুমকি দিত। বিষয়টি তিনি তার পরিবারকে জানালে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তার বাবা বিষয়টি নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সেতু।

এই ঘটনায় অভিযুক্ত ইমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবম আব্দুর নূর জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল আগামী ২৯ অক্টোবর পর্যন্ত

1

কক্সবাজারে ৩৫ হাজার কুকুর পাচ্ছে জলাতঙ্কের টিকা

2

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

3

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর

4

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

5

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

এভারকেয়ারে ওসমান হাদি

8

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী

9

মুজিবনগরে সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

10

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

11

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাল বাংলাদেশ

12

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

13

নরসিংদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৩

14

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

15

আদালতে আসামি সোহেলের দায় স্বীকার , যুক্তিতর্ক বৃহস্পতিবার

16

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

17

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

18

১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি : অভিনেতা তৌ

19

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

20