NNTV
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে একের পর এক হুমকি ও বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আর বাগযুদ্ধ নয় বরং ডেনমার্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে গ্রিনল্যান্ডের ঘাঁটিতে সামরিক প্লেন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড)–এর অধীনে থাকা একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।
তবে যুক্তরাষ্ট্রের দাবি, এই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব কূটনৈতিক অনুমোদন নেওয়া হয়েছে এবং গ্রিনল্যান্ড সরকারকেও পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে।
নোরাড জানিয়েছে, শিগগিরই তাদের একটি সামরিক প্লেন গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসে পৌঁছাবে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এই সামরিক প্লেন মোতায়েন বহু আগে থেকে পরিকল্পিত কার্যক্রমের অংশ এবং বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোরাড জানায়, নোরাডের বিমান শিগগিরই গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস ঘাঁটিতে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও কানাডার ঘাঁটি থেকে পরিচালিত অন্যান্য বিমানের সঙ্গে তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিত নোরাড কার্যক্রমে অংশ নেবে। এটি যুক্তরাষ্ট্র, কানাডা ও ডেনমার্ক রাজ্যের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতারই ধারাবাহিকতা।
তবে যুদ্ধবিশারদদের মতে, ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটেই এই সামরিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর স্বশাসিত এই ড্যানিশ ভূখণ্ডে আরেক দফায় সেনা মোতায়েন করেছে ডেনমার্ক।
ড্যানিশ গণমাধ্যম ডিআর এবং অন্যান্য সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ডেনমার্কের রয়্যাল আর্মির প্রধান পিটার বয়েসেনের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক সেনা পশ্চিম গ্রিনল্যান্ডের কানগারলুসুয়াকে অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অভিযোগ, এ অঞ্চলে রুশ ও চীনা বাহিনীর সামরিক উপস্থিতি বাড়ছে এবং এ দ্বীপ রক্ষা করার সক্ষমতা ডেনমার্কের নেই। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

1

পোস্টাল ভোট দিতে তফসিলের দিন থেকে নিবন্ধন করতে পারবেন কয়েদির

2

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

3

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

4

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

5

বড় পর্দায় নিশো-মেহজাবীন

6

শবে বরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি-পটকা নিষেধাজ্ঞা

7

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

8

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

9

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

10

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

11

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের "ওয়ানগালা উৎসব"

12

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

13

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতার সম্ভাবনা:

14

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

গত ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ,বেড়েছে ফ্ল্যাট-জমি

17

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

18

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

19

মারেস্কা বিদায়ের পর আরও অস্থির চেলসি, মালিকানার বিরুদ্ধে আন্

20