NNTV
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২ ফেব্রুয়ারিই হবে  নির্বাচন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে—এক দিন আগে নয়, পরেও নয়। একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো সংশয় বা পেছানোর সুযোগ নেই। গতকাল (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের সাবেক দুই জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মরস ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তারা দুজনই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বৈঠককালে ড. ইউনূস বিদেশি প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন যে, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সব রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ও ভুয়া খবরের বন্যা বইয়ে দিচ্ছে। তবে এসব অপপ্রচার সত্ত্বেও সরকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করবে এবং ফল ঘোষণার পর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করবে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতি, জুলাই সনদ, রোহিঙ্গা সংকট এবং নির্বাচনকেন্দ্রিক অপপ্রচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান যে, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, কারণ জনগণের সমর্থনে অনুমোদিত ‘জুলাই সনদ’ ভবিষ্যতে যেকোনো স্বৈরাশাসনের পথ স্থায়ীভাবে বন্ধ করবে। 

তিনি উল্লেখ করেন, সাবেক স্বৈরাচারী শাসনের সমর্থকরা এআই-নির্মিত ভুয়া ভিডিও ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা এসব প্রোপাগান্ডা শনাক্ত করতে সক্ষম হচ্ছে। সাবেক মার্কিন কূটনীতিক আলবার্ট গম্বিসও এই বিষয়ে একমত পোষণ করে বলেন যে, ভুয়া খবর বর্তমানে বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে।

বৈঠকে দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশে ‘সত্য ও পুনর্মিলন কমিশন’ গঠনের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রতিনিধিরা প্রশ্ন তুললে প্রধান উপদেষ্টা জানান যে, বাংলাদেশে বর্তমানে এর জন্য উপযুক্ত সময় নয়। তিনি যুক্তি দেন যে, সত্য ও পুনর্মিলন তখনই সম্ভব যখন অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করে। 

কিন্তু জুলাই অভ্যুত্থানের বর্বর অপরাধের বিপুল প্রমাণ থাকা সত্ত্বেও পতিত সরকারের সমর্থকরা এখনো নিহত তরুণদের ‘সন্ত্রাসী’ বলে দাবি করছে এবং সম্পূর্ণ অস্বীকারের অবস্থানে রয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

2

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

3

মাত্র চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

4

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

5

খুলনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ডাক কর্ম

6

কঙ্গোতে গণকবর থেকে উদ্ধার ১৭১ মরদেহ

7

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-

8

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশল

9

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

10

মার্কিন নাগরিকদের এই মুর্হূতে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

11

নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর

12

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

13

প্রথম দফায় হরমুজ প্রণালীর টোল থেকে আয় পেল ইরান

14

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

15

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১

16

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

17

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

18

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

19

ট্রাম্প বললেন  ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

20