NNTV
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

ভুয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে ৪০ ফুট লম্বা একটি কনটেইনার পাচারকালে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর সূত্রে জানা গেছে, বন্দর থেকে ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নামে আসা কনটেইনারটি  বের করে নেওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর হালিশহর এলাকা থেকে উদ্ধার করা হয়।

গত ৩১ মার্চ কনটেইনারটি পাচারের উদ্দেশ্যে জালিয়াতচক্র একটি সিঅ্যান্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান এবং গেইট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে ট্রেইলারে লোড করে সিপিএআর গেইট ব্যবহার করে কনটেইনারটি বের করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধান চালিয়ে কনটেইনারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে কনটেইনারসহ ট্রেইলারটি হালিশহর এলাকার একটি গ্যারেজে থেকে  উদ্ধার করা হয়। এ সময় কনটেইনারটি পাচারের সাথে জড়িতরা পালিয়ে যায়।

বন্দর সচিব জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

1

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

2

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

3

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

4

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

5

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

6

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

7

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো নারায়ণগঞ্জ সিটি করপোর

8

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

9

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

10

বাংলাদেশকে ভ্রমণের জন্য আরও নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র,

11

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

12

আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে : হাসনাত

13

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

14

বিজয় দিবস উদযাপিত হয়েছে বার্সেলোনায়

15

‘নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আনসার-ভিডিপি’

16

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

17

মদনপুরে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অ

18

নরসিংদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত

19

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

20