NNTV
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

দেড় যুগ আগের আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত। 

আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন।

দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান। এদিন দুলু আদালতে উপস্থিত হন।

তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। এই রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করে আদালত প্রাঙ্গণ ছেড়ে যান। 

এর আগে ২০০৮ সালের ৩ আগস্ট সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে মামলা করেন। 

২০২৩ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে তার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত চারজনের সাক্ষ্য গ্রহণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বড়দিন আজ

1

টেকনাফে তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রির বেড়েছে

2

আবারও হুংকার দিলেন খামেনি

3

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

4

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

5

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

6

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

7

এসএসসি পরীক্ষার্থী কমেছে দিনাজপুর শিক্ষাবোর্ডে

8

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-

9

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

10

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

11

লোকসান কাটাতে সরকারের কাছে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি চায় ব

12

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

13

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

14

টুঙ্গিপাড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ে করে কারাগারে বর

15

রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

16

হলুদ কার্ডের শাস্তির নিয়ম বদলে যাচ্ছে

17

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪

18

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ত্রিশ ভরি স্বর্ণ লুট

19

দেশের পথে নাহিদা বৃষ্টির মরদেহ

20