NNTV
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের বাজারে লেবুর দাম আকাশচুম্বী

পবিত্র মাহে রমজানে টাঙ্গাইলের বাজারে লেবুর দাম আকাশচুম্বি। ইফতারে তৃষ্ণা মেটাতে শরবতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে বেড়েছে লেবুর চাহিদাও। মৌসুম না থাকায় সরবরাহ তুলনামূলক কম আর সেই সুযোগে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণের বেশি।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার দেলদুয়ার উপজেলায় সবচেয়ে বেশি লেবুর চাষ হয়ে থাকে। এ ছাড়া সখিপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলাতেও ব্যাপকভাবে লেবুর বাগান গড়ে উঠেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় টাঙ্গাইলের লেবু সরবরাহ করা হয়।

রমজানকে কেন্দ্র করে বর্তমানে লেবু চাষিরা ব্যস্ত সময় পার করছেন। চাহিদা বেশি থাকায় পাইকারি বাজারে প্রতি মণ লেবু বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ৮ হাজার টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। কোনো কোনো বাজারে একশো টাকা হালি অর্থাৎ একপিচ লেবুর দাম ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, ইফতারে লেবুর শরবতের বাড়তি চাহিদাকে পুঁজি করে একটি সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে।

লেবু চাষিরা জানান, লেবু চাষে তুলনামূলক কম পরিশ্রম ও কম খরচ হয়। রোগবালাইয়ের ঝামেলাও কম। একটি গাছ দীর্ঘদিন ফল দেয়। অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় অনেক কৃষক ধানসহ অন্যান্য ফসলের পরিবর্তে লেবু চাষে ঝুঁকছেন।

দেলদুয়ার উপজেলার লেবু চাষি আব্দুল বাতেন, রহিম, বাদশা বলেন, ‘রমজানে চাহিদা বেশি থাকলেও এখন লেবুর মূল মৌসুম নয়। উৎপাদন কম থাকায় দাম বেড়েছে। বর্তমানে প্রতি মণ লেবু ৬ হাজার টাকায় বিক্রি করছি। ভালো দাম পাওয়ায় আমরা খুশি।’ 

লেবুর বাগানের শ্রমিকরা জানান, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তারা বাগান পরিচর্যার কাজ করছেন। তবে মৌসুম না থাকায় ফলন কম হচ্ছে। তবুও ছোট ছোট লেবুও তুলে বাজারজাত করা হচ্ছে।

কৃষি বিভাগ জানায়, চলতি বছর জেলায় ১ হাজার ২৫ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ হাজার মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, ‘টাঙ্গাইল জেলা লেবু উৎপাদনে অন্যতম। কৃষি বিভাগ থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের আওতায় বিনামূল্যে চারা ও সার বিতরণসহ সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘সারাবছর চাষযোগ্য উন্নত জাতের লেবু কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। অল্প খরচে সহজেই লেবু চাষে লাভবান হওয়া সম্ভব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপালকে টিফিনের জমানো টাকা পাঠানো খুদে ভক্তদের অসন্তোষ

1

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

3

সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

4

যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভ’

5

সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

6

ফেরিতে ওঠার মুহূর্তে যাত্রীবাহী বাস নদীতে, প্রাণ গেল ২৪ জনের

7

'রক্তছায়া': প্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান

8

জার্মানির গোল কেন বাতিল? সিদ্ধান্তের কারণ জানাল ফিফা

9

নাজমুলকে পরিচালক পদ বাদ দিতে না পারার কারন গুলো

10

হাদি হত্যা মামলা : সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

মেরিলিনের গহনা থেকে ব্যক্তিগত চিঠি,নিলামে উঠছে স্মৃতিচিহ্ন

13

সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড

14

জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

15

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

16

ভূমিধস জয় উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপ

17

তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি

18

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

19

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

20