NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার চেষ্টা দুষ্কৃতীর

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহাইওর বাসভবনে ভাঙচুরে ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের মতে, ঘটনার সময় ভ্যান্স পরিবার ওহাইওতে ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বাসভবনের জানালায় ক্ষতির চিহ্ন দেখা গেছে। 

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, এ ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

তিনি জানান, মধ্যরাতের কিছুক্ষণ পরই ঘটনাটি ঘটে।

মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, এ ঘটনায় মার্কিন সিক্রেট সার্ভিস, সিনসিনাটি পুলিশ বিভাগ এবং মার্কিন অ্যাটর্নি অফিসের সাথে সমন্বয় করে কাজ করছে।

একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, কর্তৃপক্ষ তদন্ত করছে যে, কোনও ব্যক্তি ভ্যান্স বা তার পরিবারকে লক্ষ্যবস্তু (টার্গেট) করেছিল কিনা। তারা বিশ্বাস করে না যে, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়িতে প্রবেশ করেছিল। বাইরে থেকেই এ ঘটনা ঘটানো হয়েছিল।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ভ্যান্স পরিবার ঘটনাটি ঘটার আগেই শহর ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

1

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

2

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

3

আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে : হাসনাত

4

গর্ভের শিশুর লিঙ্গ শনাক্ত করা যাবে না: হাইকোর্টের রায়

5

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

8

আইআরজিসি দাবি করেছে, মার্কিন তেলবাহী জাহাজে হামলা

9

আবারও সৌদিতে এশিয়ার ক্লাব ফুটবলের মহারণ

10

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

11

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

12

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

13

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি ট

14

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

15

আজকের বাজারে স্বর্ণের দাম

16

মার্কিন পরমাণু সুরক্ষাবলয় দুর্বল হয়ে পড়ছে, ঝুঁকি বাড়ছে বিশ্ব

17

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

18

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

19

আবারও ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি

20