NNTV
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা: তৃতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ বৃহস্পতিবার। আজ পাওয়া যাবে ১৫ মার্চের ট্রেনের টিকিট।

বরাবরের মতো এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে এসব টিকিট। পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গত ৩ মার্চ ও ১৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৪ মার্চ। এছাড়া, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

আরও সিদ্ধান্ত হয়েছে যে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

3

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

4

মাউশির নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

5

শ্রীমঙ্গলে ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

6

সুন্দরবনে ২৫ জেলে গ্রেপ্তার, ৪০০ কেজি পারশে পোনা উদ্ধার

7

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

8

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩

9

ভীত না হয়ে সতীর্থদের জয়ের জন্য খেলতে বললেন রদ্রি

10

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

11

আবারও সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ

12

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

13

সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

14

জাপান কেঁপে উঠলো ভূমিকম্পে

15

দেশের সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

16

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

17

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

18

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

19

কক্সবাজারে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার

20