NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মতিঝিলে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ২৮টি মামলার আসামি বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’ (৩৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 রাজধানীর মতিঝিল এলাকায় গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেপ্তার বিদ্যুৎ মাতবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে।

তিনি আরও জানান, বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

মামলার বিবরণে জানা যায়, বিদ্যুৎ মাতবরের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামলা এবং শরীয়তপুরের জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

র‍্যাব জানায়, একাধিকবার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

পরে র‍্যাব-৩ এর সিপিসি-৩ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

1

ঢাকায় কিশোরীর মরদেহ উদ্ধার

2

নারায়ণগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

3

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদ

4

মার্কিন পরমাণু সুরক্ষাবলয় দুর্বল হয়ে পড়ছে, ঝুঁকি বাড়ছে বিশ্ব

5

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

6

নেত্রকোনায় কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

7

আনুষ্ঠানিক ফল ঘোষণা ২৯৭ আসনের,গণভোটে ‘হ্যাঁ’ভোট জিতেছে

8

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

9

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

10

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির অভ্যর্থনা কমিটি

11

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের অভিযানে

12

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

13

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

14

রাজধানীতে সিসা বারে পুলিশের অভিযান

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

17

সরকারি খরচায় অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা

18

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

19

এমপিওভুক্ত শিক্ষকরা যুক্ত হতে পারবেন না সাংবাদিকতা-আইন পেশায়

20