NNTV
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

রংপুরে একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছা রেলস্টেশনের পাশের এলাকা শুকানপুকুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্টেশন মাস্টারের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। বিকাল সাড়ে ৫টা নাগাদ নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। 

প্রত্যক্ষদর্শী ও পীরগাছা স্টেশনমাস্টার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে শুকানপুকুর এলাকায় লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে এক নারী ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্টেশনমাস্টার বলেন, ট্রেনটি কয়েকগজ গজ দূরে থাকা অবস্থায় ওই নারী রেললাইনের ওপর শুয়ে পড়েন। তার বয়স আনুমানিক ৪০ বছর। 

এর ১০ মিনিট আগে পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনটি ওই স্থানের একটু দূরে এলে সেখানে আরেকজন নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। তার নাম রাশেদা বেগম। বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ঘটনাস্থলের পার্শ্ববর্তী দুধিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। 

পীরগাছা রেলস্টেশনের মাস্টার জেনারুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের নাম জানা গেছে। আরেক জনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়ায় নিহতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপেছে ইউক্রেন

1

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

2

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

3

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

4

ডাইনোসরদের রাজা কত বছর বাঁচত? নতুন গবেষণায় পাল্টে গেল ধারণা

5

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

6

বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানদারকে কুপিয়ে হত্যা

7

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

8

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

9

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

10

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

11

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

12

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

13

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

16

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

17

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

18

মিয়ানমারে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত

19

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

20