NNTV
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না বললেন রেজা কিবরিয়া

গণ অধিকার পরিষদ থেকে চলে যাওয়ার প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, যে দল ইসরায়েলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন  তিনি।

বিভিন্ন সময়ে একাধিক দল বদলের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কি না এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল হি শুড জয়েন।’ 

গণ অধিকার পরিষদ প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম, উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে। আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্ন ওঠে না। যেখানে ইসরায়েলিদের অধীনে তারা চলে, ইসরায়েলিদের টাকায় যে দল চলে, আমি ওখানে থাকতে পারি না।’

বিষয়টি আগে থেকে তার জানা ছিল না উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ‘আগে থেকে জানতাম না। তারপর মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে। তার পরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন, তার (নূরুল হক নূর) সঙ্গে ৩টা জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্যজীবী দল নেতা যোগ দিলেন জামায়াতে,করলেন দুগ্ধ স্নান

1

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

2

অহেতুক হাত পাতা: নিন্দার যোগ্য

3

দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

4

নিউ ইয়র্কে বন্দি মাদুরোর ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

5

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

6

গণভোট ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে বললেন বরিশালে অধ্যাপক

7

দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

8

শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম

9

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

10

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

11

দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি, কী বলে ইসলাম?

12

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

13

ডিসিরা সাংবাদিক হওয়ার নীতিমালা চান, ভাবছে মন্ত্রণালয়

14

ক্রিকেট মাঠে ভারতকে হারালে সবচেয়ে বেশি তৃপ্তি পায় বাংলাদেশ:

15

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

16

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে: প্রেস সচিব

17

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

18

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

19

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

20