NNTV
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটনা। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় চাদনীকে। সে উপজেলার মুশুদ্দী ইউনিয়নের সয়া গ্রামের মো. আপনের মেয়ে।

স্বজনদের অভিযোগ, অপারেশনের প্রস্তুতির অংশ হিসেবে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পর অচেতন হয়ে পড়ে সে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিতে হবে। তবে রাত ৯টার দিকে তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দাদি অভিযোগ করে বলেন, ১৩ হাজার টাকায় টনসিল অপারেশনের জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পর হাসপাতাল থেকে জানানো হয়, শিশুটিকে ময়মনসিংহে স্থানান্তর করতে হবে। পরে তারা জানতে পারেন, চাদনী মারা গেছে। চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিও জানান তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে আল মদিনা হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানিয়েছেন, শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

1

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

2

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

3

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

4

সীমান্তবর্তী এলাকায় দখলদার ইসরায়েলের হামলা

5

বড়পর্দায় আবারও ফিরছে আরিয়ান ভৌমিক

6

চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়

7

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

8

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

9

ভালুকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

10

‘জুলাই সনদ’বিএনপির হাত ধরেই বাস্তবায়ন হবে: শামা ওবায়েদ

11

নিয়ামতপুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম

12

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

13

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

14

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

15

বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে ইরানে ফেরার ঘোষণা দিলেন পাহলভ

16

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

17

কালীগঞ্জে নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

18

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

19

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

20