NNTV
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ, ওসমান হাদির মৃত্যুর খবরে নারায়ণগঞ্জ শহরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের চাষাড়া এলাকা থেকে মিছিলের আয়োজন করা হয়।

এনসিপি নেতা আহমেদুর রহমান তানু ও শওকত আলীর নেতৃত্বে ছাত্র-জনতা শহরের প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতারা চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেন।

বক্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, “জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে যদি পারেন না, তাহলে দায়িত্ব পালন করার কোনো অর্থ নেই। এই সরকারের ব্যর্থতার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি চালানো হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

1

অর্থনীতি ধুঁকছে তিন চাপে

2

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

3

যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি দিলো ইউক্রেনের প্রেসিডেন্ট জে

4

বার্সেলোনায় ২০২৮ পর্যন্ত থাকছেন হান্সি ফ্লিক

5

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

6

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

7

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

8

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

9

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

10

বিশ্ব মা দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের রচনা প্রতিযোগিতা

11

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

12

পটুয়াখালীর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব

13

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

14

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

জেনে নিন দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা

17

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

18

৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নিয়ে আদেশ আগামী ৩ মে

19

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

20