NNTV
প্রকাশ : Mar 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্রতর হওয়ায় আকাশপথে ফ্লাইট স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নতুন করে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে এ পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ১৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক প্রেস বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছেন।

​বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ৬টি ফ্লাইটের মধ্যে রয়েছে— বিমান বাংলাদেশ এয়ারলাইনস, মধ্যপ্রাচ্যগামী ৩টি এরাইভাল (আগত) এবং ১টি ডিপার্চার (গমনকারী) ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস, মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

ফ্লাইট বাতিলের হিড়িকের মধ্যেও বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত মোট ৫টি এরাইভাল এবং ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে স্থবিরতা এখনো কাটেনি। বিশেষ করে বিমান বাংলাদেশ, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার এসব রুটের ফ্লাইটগুলোর স্বাভাবিক কার্যক্রম এখনো বন্ধ রয়েছে।

হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিক ও মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে দিশেহারা হয়ে পড়ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এই অনিশ্চয়তা বজায় থাকতে পারে।

​উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া অস্থিতিশীল পরিস্থিতির কারণে একের পর এক ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে বিভিন্ন বিমান সংস্থা। এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দেড়শ ছাড়াল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

1

দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার প্রবণতা রয়েছে

2

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

3

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নে

4

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

5

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

6

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

7

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

8

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

9

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

10

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

11

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

12

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

13

অভিনেতা শামস সুমন মারা গেছেন

14

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

15

আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায়

16

আজকের বাজারে স্বর্ণের দাম

17

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা

18

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

19

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

20