NNTV
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দেশটির ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (১৯ আগস্ট) রাতে আটক ব্যক্তিদের আলীকদম থানায় হস্তান্তর করে বিজিবি। আলীকদম ৫৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার মিয়ানমারের ১৪ নাগরিক স্বেচ্ছায় আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে বিজিবি তাদের নিজ হেফাজতে নিয়ে ক্রিলাইপাড়া চেকপোস্ট থেকে ব্যাটালিয়ন সদরে নিয়ে যায়।

আলীকদম ৫৭-বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন। তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। তারা বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি আরও জানায়- অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ওই ১৪ নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

1

বিএনপির বিজয়ে জাপান জানালো অভিনন্দন

2

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

3

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

4

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

5

৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

6

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

7

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

8

মশার কামড়ে ক্ষতিগ্রস্ত মানুষ চলছে ওষুধের কার্যকারিতা যাচাই

9

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

10

যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ,এসেছে ট্রা

11

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

12

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ের ইরানে একজনের মৃত্যুদণ্ড ক

13

ওসমান হাদির কবর জিয়ারত করতে শাহবাগের পথে তারেক রহমান

14

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

15

রশিদ খান হলেন ছেলে সন্তানের পিতা

16

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

17

স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দে ৭৪% হ্রাস

18

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

19

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

20