NNTV
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ার একতলা ভবন থেকে মো. আব্দুল মালিক (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চর বাউশিয়ার পশ্চিম কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে,নিহত আব্দুল মালিক একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন। স্থানীয় আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ঠাকুরগাঁও থানার শাহপাড়া এলাকার মৃত একাব্বর হোসেনের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সংবাদ আসে গজারিয়ার চর বাউশিয়ার পশ্চিম কান্দি এলাকায় আব্দুল মালেক নামে একজন ব্যক্তি একতলা ভবনের রুমে আটকা আছেন। সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে বাড়ির মূল গেট ও রুমের দরজা ভেঙে ফেলে। পরে ঘরের মেঝেতে লোকটির মৃতদেহ দেখতে পাওয়া যায়। তখন তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না।

তিনি আরও জানান, পরে মৃতদেহ উদ্ধার করে গজারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কি কারণে মৃত্যুবরণ করেছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

1

শাহবাগের ঘটনায় ছাত্রদলের চার সদস্যের তদন্ত কমিটি গঠন

2

বাংলাদেশ নির্বাচনে জয়ী প্রার্থী সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র-ম

3

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

4

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

5

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

6

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত : মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনি

7

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

8

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

9

দেশের ৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

10

সয়াবিন তেলের সরবরাহ–সংকট

11

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

12

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

13

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী

14

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

15

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

16

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

17

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে খুলছে অফিস

18

রাজশাহীতে খুঁটিতে জড়ানো তারে আগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

19

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

20