NNTV
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিবর্ণ প্রত্যাবর্তন সাকিবের, জয় নিয়ে মাঠ ছাড়ল দল

এমআই এমিরেটসের একাদশে টানা চার ম্যাচ পর ফিরলেও প্রত্যাবর্তনের ম্যাচটা রাঙাতে পারলেন সাকিব আল হাসান। তবে জয় নিয়ে ঠিকই মাঠ ছেড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। আবুধাবি নাইট রাইডার্সকে ৩৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে এমআই এমিরেটস। 

জয়ের ম্যাচে ব্যাটে নামারই সুযোগ পাননি সাকিব। ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তার সতীর্থরা। প্রথম ৪ ব্যাটারই পঁয়ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও কেউই ফিফটি পাননি। সর্বোচ্চ ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নিকোলাস পুরান। লক্ষ্য তাড়া করতে নামা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। শুরুটা ভালো হয় না তার। প্রথম বলেই তাকে ব্র্যান্ডন ম্যাকমুলেন। তবে শেষ ৫ বলে মাত্র ৩ রান দিয়ে ঘুরে দাঁড়ান।

সবমিলিয়ে নিজের প্রথম ওভারে দেন ৯ রান। ফিরতি ওভারে দেন ১১ রান। ইনিংসের সপ্তম ওভার করেন সাকিব। এই ওভারে শুরুটা ভালো হলেও পঞ্চম বলে ছক্কা হজম করেন। সবমিলিয়ে ২ ওভারে ২০ রান দিয়ে কোনো শিকার ধরতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।

তবে ঠিকই জয় পেয়েছে সাকিবের দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনে নামা ম্যাকমুলেন। এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জহুর খান। ৪ ওভারে ১৬ রান দেওয়া এই পেসার ম্যাচসেরাও হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

1

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশে মার্কিন ভিসা  স্থগিত

2

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

3

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা

4

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

5

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

6

ওসমান হাদির জানাজা থেকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান

7

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

8

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

9

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

10

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

11

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

12

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

13

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

14

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

15

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

16

ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের, পুনর্বিবে

17

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

18

এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ

19

হাইমচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা?

20