NNTV
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সাড়ে চার হাজার শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চলমান এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ১১টি কেন্দ্রে চার হাজার ৪৭৪ পরীক্ষার্থী মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছেন।   

এর মধ্যে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের মোমবাতি ও লাইটের আলোয় পরীক্ষা দিতে হয়। 

সংশ্লিষ্টরা জানায়, গতকাল মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় শুরু হলে নবীনগরে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইন ট্রিপ করার কারণে গোটা নবীনগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। পরে পরীক্ষার্থীদের কক্ষে পর্যাপ্ত আলো না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেয়। 

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় তারের ওপর গাছের ডালপালা ভেঙে পড়ে থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরীক্ষাকেন্দ্রে মোমবাতি ও লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, প্রত্যেক কেন্দ্র সচিবকে বোর্ড থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেই নির্দেশনার মোতাবেক পরীক্ষা গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক-৬

1

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

2

ফেলানীর ভাইয়েল শপথ -আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান

3

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

4

রাজধানীর ৬০ শতাংশ এলাকা বড় ভূমিকম্পে ঝুঁকিতে, বলছে সমীক্ষা

5

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যু

6

কুমিল্লায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

7

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

8

রাজধানীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

9

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

10

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

11

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

12

হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল

13

বেলুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০

14

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

15

কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা চালাবে

16

আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

17

বাংলাদেশের কাছে পরাজয়ের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

18

সকালে মেথি ভেজানো পানি পানের যেসব উপকারিতা

19

৫০ লাখ নয় ৫ কোটি টাকা বহন করা যাবে যদি তা বৈধ হয়-ইসি

20