NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষকরা যুক্ত হতে পারবেন না সাংবাদিকতা-আইন পেশায়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, ওকালতি কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে আসছিলেন। এতদিন এ বিষয়ে আলাদা কোনো আইনি বাধা না থাকায় মফস্বল এলাকায় বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষকই আয়–বর্ধক এসব পেশায় যুক্ত ছিলেন। তবে নতুন এমপিও নীতিমালায় এ ধরনের আর্থিক লাভজনক পেশায় সম্পৃক্ততার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালার ১১ নম্বর ধারার ১৭ উপধারার ‘ক’ ও ‘খ’ বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একাধিক চাকরি বা অন্য কোনো আর্থিক লাভজনক পেশায় নিয়োজিত থাকতে পারবেন না।

১১.১৭ (ক) ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারী একাধিক পদের চাকরি বা অন্য কোনো আর্থিক লাভজনক পেশায় যুক্ত থাকতে পারবেন না। তদন্তে এটি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির এমপিও বাতিলসহ বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে সরকার।

১১.১৭ (খ) ধারায় ‘আর্থিক লাভজনক পেশা’ বলতে বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা এবং আইন পেশায় কর্মের বিনিময়ে প্রাপ্ত বেতন, ভাতা বা সম্মানী বোঝানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব গণমাধ্যমকে বলেন, এখানে সাংবাদিকতাকে আলাদা করে লক্ষ্যবস্তু করা হয়নি। সরকারি চাকরিজীবীর মতোই এমপিও শিক্ষক-কর্মচারীরাও সরকারি অর্থ পান। তাদের বেতন, বাড়িভাড়া ভাতা, ঈদ বোনাসসহ বিভিন্ন সুবিধা সরকার দেয়। 

তিনি আরও বলেন, সেজন্যই আর্থিক লাভজনক পেশায় জড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেউ নীতিমালা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

নতুন এই নীতিমালা কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, ওকালতি বা যেকোনো আর্থিক লাভজনক পেশায় যুক্ত থাকতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সেই বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরা

1

খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোকসভা আজ

2

কনস্টেবল থেকে এএসআই পদে উত্তীর্ণ মানিকগঞ্জের উজ্জ্বল ভূঁইয়া

3

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

4

বঙ্গোপসাগরে আজ থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

5

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

6

নওগাঁয় বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

7

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

8

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

9

খুলনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ডাক কর্ম

10

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

11

সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান  বলেন:জেতানোর মালিক আল্ল

12

৩১ জন কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক

13

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

14

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

15

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

16

আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

17

চলতি মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

18

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

19

৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

20