NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে জয়, সেমিফাইনালে বাংলাদেশ

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। স্বাগতিক দলের তারকা শাটলার আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি ঘরের কোর্ট শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর)  মিশ্র দ্বৈতের সেরা সাফল্য আনতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের শাটলার জুটিকে। প্রথম সেট যদিও খুব সহজে জিতেছে। তবে দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরের বার ভারত। এভাবে চলতে থাকে ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি।

ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, ‘জয়ের মধ্য আছি ভীষণ খুশি। গতকাল বিকেলে দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছি। আজ সকালে মিশ্র দ্বৈতে সেমিফাইনালে উঠলাম। টানা ম্যাচ খেলার প্রেসার হয়তো শরীরে পড়ছে, তবে জয়ের খুশিতে সব ভুলে সামনের দিকে তাকিয়ে আছি। বিকেলে আবার ঊর্মিতে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে। সবাই দোয়া করবেন।’

ম্যাচ শেষে বাংলাদেশের ঊর্মি জানান, ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমিফাইনালে উঠলাম। সবাই দোয়া করবেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া দিবস আজ

1

লিবিয়ায় নিজ বাড়িতে নিহত সাইফ আল ইসলাম

2

সর্দি-ঠান্ডা দূর করতে আদা চা কতটা কার্যকর?

3

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

4

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

5

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

6

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

7

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

8

হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ীকে পুরস্কার বিতরণ

9

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

10

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে : কুমিল্লা-৪ (দেবিদ্ব

13

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের "ওয়ানগালা উৎসব"

14

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

15

শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি

16

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

17

চ্যাটজিপিটির নতুন ফিচার শপিং রিসার্চ

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

20