NNTV
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌমাছির কামড়ে আম্পায়ারের মৃত্যু

ভারতে ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির কামড়ে এক আম্পায়ারের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন ক্রিকেটারও আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর প্রদেশের উন্নাওয়ের শুক্লাগঞ্জের সপ্রু মাঠে স্থানীয় দুটি ক্লাবের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। ম্যাচটির আয়োজনের দায়িত্বে ছিলেন মানিক গুপ্তা এবং জগদীশ শর্মা নামের দুই আম্পায়ার।

খেলা চলাকালীন আচমকা মাঠে একঝাঁক মৌমাছি হানা দেয়। মৌমাছির হানায় ভিত ক্রিকেটারা দ্রুত মাঠ ছাড়লেও তুলনায় বয়স্ক আম্পায়াররা মাঠ ছাড়তে পারেননি। তাছাড়া আম্পায়াররা সাদা পোশাকে থাকায় সম্ভবত বেশি আকৃষ্ট হয় মৌমাছিগুলো। প্রায় মিনিট দশেক দুই আম্পায়ারকে ঘিরে রেখেছিল মৌমাছি।

একের পর এক কামড়ে দুই আম্পায়ারই আহত হন। দ্রুত তাদের উন্নাওয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ৬৫ বছর বয়সি মানিক গুপ্তার। অপর আম্পায়ার অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। একাধিক ক্রিকেটারও অসুস্থ।

এর আগেও ক্রিকেট মাঠে বহুবার এই ধরনের হানার ঘটনা ঘটেছে। কিন্তু এতটা ভয়াবহ পরিস্থিতি কোনোদিনই তৈরি হয়নি।

মৃত মানিক গুপ্ত কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনে রেজিস্ট্রার্ড ছিলেন। প্রায় ৩০ বছর কেসিএ’র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই ক্রিকেট মাঠেই মৃত্যু হলো তার। কেসিএর চেয়ারম্যান সঞ্জয় কাপুর মানিক গুপ্তের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

1

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

2

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

3

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

4

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

5

নতুন মন্ত্রিসভায় রয়েছেন তিন নারী সদস্য

6

বাংলাদেশ নির্বাচনে জয়ী প্রার্থী সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র-ম

7

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ২ আসামীকে গ্রেপ্তার ক

8

আইভীর জামিন পাঁচ মামলায়

9

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

10

আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম নফল নামাজ

11

নোয়াখালীতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত -

12

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

13

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

14

বিএনপি প্রার্থীর উঠান বৈঠক লাকসামে

15

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

16

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

17

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

18

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

19

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

20