NNTV
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে বর্ণাঢ্য আলোকসজ্জার আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স। 

গতকাল সোমবার ফ্রান্সের কনস্যুলেট এ তথ্য জানিয়েছে।

‘স্মরণীয় শিল্পসৃষ্টির’ এ আয়োজন আগেই ধারণ করা হবে। পরে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এবিসি নেটওয়ার্কের ২৫ ঘণ্টাব্যাপী বিশেষ সম্প্রচারের শুরুতেই এটি প্রচার করা হবে।

ফরাসি কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, ‘স্ট্যাচু অব লিবার্টিকে এমনভাবে উপস্থাপন করা হবে, যা আগে কখনও জনসাধারণ দেখেনি। এর প্রতীকী ও আবেগঘন তাৎপর্য আরও উজ্জ্বল করে তুলতেই এ বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।’

নিউইয়র্কে ফ্রান্সের কনসাল সেডরিক ফুরসিকো বলেন, ‘আমাদের বন্ধুত্বের ইতিহাস ২৫০ বছরের। সেই সম্পর্ক এখনও অত্যন্ত দৃঢ় ও গভীর। তাই আমরা বিশেষ কিছু করতে চেয়েছি।’

ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে নিউইয়র্ক বন্দরের এই স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়। এটি বর্তমানে দেশটির অন্যতম বিখ্যাত স্থাপনা।

২৫০তম স্বাধীনতাবার্ষিকী উপলক্ষে চলতি মাসে ফ্রান্স তাদের বিমানবাহিনীর অ্যারোবেটিকস দলও যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

উল্লেখ্য-গত ৯ জুন ‘পাত্রুই দ্য ফ্রান্স’-এর আটটি আলফা জেট ম্যানহাটনের আকাশে ফরাসি জাতীয় পতাকার তিন রঙে আকাশ রাঙিয়ে তোলে। একই সঙ্গে তারা স্ট্যাচু অব লিবার্টির উপর দিয়ে উড়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট বিক্রি

1

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

2

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

3

সজনে ডাঁটা যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

4

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

5

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

6

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

7

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

8

বদরের যুদ্ধের কেন এত গুরুত্ব?

9

বগুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

12

মা হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে ক্যাটরিনা

13

গণহত্যা দিবসে সাতক্ষীরা বধ্যভূমিতে শ্রদ্ধা

14

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

15

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

16

শেরপুরের নকলায় ইয়াবাসহ একজন গ্রেফতার

17

রাষ্ট্রপতি: চার দিনের সফরে পাবনা যাচ্ছেন

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

20