NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের অভিযানে

গাইবান্ধায় প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেলকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার রুবেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত আব্দুর রহমান সরকারের ছেলে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রবিবার সন্ধ্যায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৩ সিপিসি-৩, গাইবান্ধা ও র‌্যাব-১০ সিপিএসসি, লালবাগ যৌথ আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রতারণা মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি রুবেলকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারিসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাব দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

1

সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকায় তিনটি স্থাপন

2

বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্

3

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

4

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

5

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

6

আবারও নতুন এআই মডেল এনে আলোচনায় ডিপসিক

7

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধ

8

ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির মন্তব্য

9

টানা শীতে বিপর্যস্ত হাতিয়া, সবচেয়ে দুর্দশায় নিম্ন আয়ের মানুষ

10

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

11

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

12

আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি আগামী ৩১ আগস্ট

13

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

14

নরসিংদীর পাঁচটি আসনে ৪৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন

15

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

16

সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে লিমন-বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ ন

17

বান্দরবানের দুর্গম এলাকায় ৬ রাবার শ্রমিককে অপহরণ

18

টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ

19

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভা

20