NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলের দিকে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি হাসপাতাল এরিয়ায় প্রবেশ করে।

এর আগে, এদিন দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। 


হাদীর সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুম্মার নামাজের পরে পরিচিত বা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদী। আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। এসময় বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত, চিকিৎসকরা জানিয়েছেন হাদীর জন্য চার ব্যাগ ব্লাড লাগবে। যা ইতোমধ্যে সংগ্রহ করেছে তার সমর্থক-অনুসারীরা।

প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদী রিকশায় ছিল। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাফিয়ে সংসদে কক্ষে ঢুকলেন নবনির্বাচিত এমপি মিলন

1

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

2

যে দোয়া আল্লাহ খুব পছন্দ করেন

3

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

4

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

5

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

6

সাভারে যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আ

7

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

8

বাণিজ্য সম্প্রসারণে ইইউ’র সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরলো বাং

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৬৫

11

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

12

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

13

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

14

আদালতে আসামি সোহেলের দায় স্বীকার , যুক্তিতর্ক বৃহস্পতিবার

15

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

16

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

17

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি

18

সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী

19

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

20