NNTV
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রী সীমা আক্তারের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিথিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার রাজৈর উপজেলার ঈশিবপুর ইউনিয়নের শাখারপাড়া এলাকার আলিফ মোল্লার স্ত্রী। তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে সীমার স্বামী আলিফ মোল্লা ইউরোপে পাড়ি জমান। এরপর থেকে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে মনোমালিন্য চলছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পাশের কক্ষে থাকা তার ছোট বোন সাদিয়া (১৫) বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

1

রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার

2

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

3

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

4

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

5

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

6

নারায়ণগঞ্জ মার্কেট দখলে প্রকাশ্যে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেফ

7

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি নেতার নিজ বাড়িতে চুরি

8

ইয়েমেনে হুতিদের নতুন হামলায় ৭জনের মৃত্যু, আহত ৩০

9

জেনে নিন কুসুম গরম পানিতে মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

10

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

11

পটুয়াখালীর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব

12

খোকসায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

13

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

14

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

15

চুমুকাণ্ডে থাপ্পড় মারা সেই রুমি দেশেই আছেন, চেয়েছেন আগাম জা

16

সর্বস্তরের মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে

17

নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা: পরকীয়া প্রেমিক গ্র

18

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

19

যে কারনে বিমান অ্যান্টার্কটিকা এড়িয়ে চলে

20