NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু

দিনাজপুরের ফুলবাড়ীতে ৬৫বছর বয়সী বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে ১২বছর বয়সী এক শিশু অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে ওই বৃদ্ধির সঙ্গে ভুক্তভোগীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে এ ঘটনায় শিশুটির মা ফুলবাড়ী থানায় নুরুল ইসলাম ওরফে দয়াল নামে ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেছেন। নুরুল ইসলাম ওরফে দয়াল ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটির মা শ্রমিক ও বাবা অসুস্থ হওয়ায় নাড়াচাড়া করতে পারেন না। শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন নুরুল ইসলাম। সবশেষ গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে গ্রামের পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়। ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে উভয়পক্ষ বিষয়টি পারিবারিক এবং সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেন। নুরুল ধর্ষণের বিষয় কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, এক মাস আগে শিশুটির শরীরে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটি তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এক সপ্তাহ আগে মান সম্মানের ভয়ে স্থানীয় কয়েকজনের চাপে ওই লোকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয়। এছাড়া ভুক্তভোগীর পরিবারকে দেড় লাখ টাকা আর দুই শতক জমি দেওয়ার কথা বলা হয়েছে। তবে টাকা আর জমি কিছুই পায়নি তারা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিব শাহ্ জানান, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপস করার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে অভিযুক্তসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

1

কসবায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জন

2

আগামী আঠারো মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

3

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

4

শাহজালাল বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে, সরকারের ভাবনা ক

5

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

6

জেনে নিন প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

7

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

8

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

9

সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী

10

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নে

11

যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভ’

12

বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজতে মাইকিং!

13

ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক

14

তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

15

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

16

নারায়নগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

17

শিশু সাজিদ গভীর নলকূপে আটকে আছে, মায়ের হৃদয়বিদারক আকুতি

18

গাজায় মানবেতর তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনির বসবাস

19

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

20