NNTV
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায়  পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়াও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যান মোতায়েনের পাশাপাশি ড্রোন দিয়ে চলছে নজরদারি। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

বিজিবি জানিয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছে। 

এছাড়াও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে। দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা ব্যবহার করছেন বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

1

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

4

আগামী শনিবার জুলাই শহীদদের স্মরণসভা , উপস্থিত থাকবেন প্রধানম

5

নারায়ণগঞ্জে সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

6

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

7

ওপেনএআই আনল নতুন এআই ইমেজ মডেল

8

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

9

মার্কিন রণতরী ঢুকেছে মধ্যপ্রাচ্যে ক্ষুব্ধ ইরান ও হিজবুল্লাহ-

10

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

11

আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল

12

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

13

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

14

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

15

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

16

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

17

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

18

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

19

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

20