NNTV
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করে যা বললেন

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে আহতদের মব সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি তৈরি না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে শাহবাগে সাংবাদিকদের উদ্দেশ্যে এক বক্তব্যে এ কথা বলেন তিনি ।

এ সময় তিনি বলেন, শাহবাগ থানার অভ্যন্তরে ও বাইরে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করছি। তারা নাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে সবাই শাহবাগে ছুটে আসুন। একটি অনাকাঙ্ক্ষিত এবং সীমালঙ্ঘনের চরম মাত্রায় একটা ফটোকার্ড প্রচার করা হলো, স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে হৃদয়ে রক্তক্ষরণ হবে এটি কি স্বাভাবিক নয়?

ছাত্রদল সভাপতি বলেন, শাহবাগ থানায় যাকে অভিযুক্ত করা হয়েছে, সে ভেতরে ছিল, স্বাভাবিকভাবে তারা অবস্থান নিয়েছে, তারা সেখানে স্লোগান দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ যারা আহত হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে সেখানে গিয়েছে এবং ওই আগের মতই একটা মব ক্রিয়েট করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আমি তাদের প্রতিও অনুরোধ জানাচ্ছি দয়া করে এ ধরনের মব ক্রিয়েট করার পরিস্থিতিগুলো থাকে আপনারা এড়িয়ে চলুন। সাংবাদিক ভাইয়ে যারা সামান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন তাদের বিষয়েও আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

তিনি আরও  বলেন, তারা ক্যাম্পাসভিত্তিক কোনো কমিটি প্রকাশ করেনি। একারণে যে, তাদের নেতাকর্মীদের দ্বারা অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা এবং বিভিন্ন সময়ে মব তৈরি করার পাঁয়তারা সেগুলো তারা অত্যন্ত পরিকল্পিতভাবে করে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি, আমরা দুঃখপ্রকাশ করছি, দয়া করে আপনারা এই রাজনীতি থেকে বের হয়ে আসুন। ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনারা যে ভাষায় আজ এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট করছেন এগুলো কখনো কাম্য নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজ-নাহিদ যে কারণে পিএসএলে ফিরবেন না

1

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

2

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

3

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

4

জাপান সফরে গেলেন জামায়াত আমির

5

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

6

কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন

7

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

8

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

9

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

10

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

11

সুদানে হাসপাতালে হামলা নিহত ২২

12

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক করেছে বিজ

13

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: আমিন উর রশিদ ইয়াছিন

14

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

15

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

16

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

নরসিংদীতে তারেক রহমানের আগমন উপলক্ষে বিশাল মহাসমাবেশ সফল করত

19

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

20