NNTV
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির  মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 


সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে না। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।


সদ্য এনসিপিতে যোগ দেয়া আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদের যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এছাড়াও গণভোটে হ্যাঁ ভোট দিতে সবার প্রতি আহবানও জানান তিনি।


সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে বলেন, আজ থেকে আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। এই দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ।


এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩'শ আসনের বিপরীতে এনসিপির পক্ষ থেকে সারাদেশে ৪৭ টি আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। তবে জোটের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

1

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

2

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

3

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

4

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

5

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

6

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

7

গুলিবিদ্ধ হাদি: আইসিউতে চলছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস

8

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

9

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

10

সরকারি চাকরিজীবীদের মিলবে টানা ৪ দিনের ছুটি

11

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

12

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

13

রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

14

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

15

‘নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আনসার-ভিডিপি’

16

আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল

17

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

18

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

19

সপ্তম গণবিজ্ঞপ্তির পথে এনটিআরসিএ, ৬৮ হাজার শিক্ষক নিয়োগে আবে

20