NNTV
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৫১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মারুফ হোসেন এই রায় দেন। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি শেরপুর উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে, আদালত প্রতিষ্ঠার পর বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এটিই প্রথম রায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিশুদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চলতি বছরের জানুয়ারিতে আদালতটি প্রতিষ্ঠা করা হয়।

জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ওই ব্যক্তি তার ৯ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে মেয়েকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন দেখা যায়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তার সৎমা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি সৎমাকে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানায়। তবে তিনি বিষয়টি বিশ্বাস না করে শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। পরে নির্যাতন থেকে মুক্তি পেতে শিশুটি তার দুই সহপাঠীকে বিষয়টি জানায়। তাদের কাছ থেকে ঘটনা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন। এরপর ভুক্তভোগীর মা (আসামির দ্বিতীয় স্ত্রী) ২০২০ সালের ৩১ অক্টোবর স্বামীর বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আলী আসগর বলেন, মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, আজকের এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। পরবর্তীতে অন্য কোনো বাবা বা অন্যরা যেন মেয়েদের ওপর এমন ঘটনা না ঘটাতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

1

বিশ্বকাপ টিকেটের দাম বেশি হওয়ার কারন জানালেন ফিফা সভাপতি

2

গণভোট ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে বললেন বরিশালে অধ্যাপক

3

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

4

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

5

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার স্কুলছাত্রের জা

6

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

7

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

8

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে

9

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

10

স্বর্ণ ও রুপার দাম কমেছে

11

শেরপুরে অ্যামোনিয়া গ্যাস লিকেজে ৫৭ হাজার বস্তা আলু নষ্ট

12

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক

13

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

14

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

15

বিজয়-রাশমিকার বিয়ে আজ

16

বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ

17

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

18

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

19

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

20