NNTV
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াটটিম সবসময় প্রস্তুত থাকবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়বে বিবেচনায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ মেলা চলবে মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে

1

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

2

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

3

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

4

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

5

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

6

নৌ উপদেষ্টা বলেছেন হাদির খুনিরা দেশের বাহিরে পালালেও খুঁজে আ

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

মারেস্কা বিদায়ের পর আরও অস্থির চেলসি, মালিকানার বিরুদ্ধে আন্

9

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

10

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

11

চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে। বসতবাড়িতে হামলা,

12

আজ প্রচারের শেষ দিন ,নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ দল

13

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

14

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

15

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য-সম্মিলন

16

বছরের শুরুর ৩ দিনের মধ্যে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে

17

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

18

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

19

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

20