NNTV
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের কাছে বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে বৃহস্পতিবার রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

 ৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাইয়ের সময় বাংলাদেশি নাগরিকত্বের কোনো বৈধ প্রমাণ পাওয়া যায়নি। পরে রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি আগামী ৩১ আগস্ট

1

তারেক রহমানের নামে জাল কার্ড ও শফিকুর রহমানের বিকৃত ভিডিও ছড়

2

ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আইআরজিসির পাল্টা

3

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

4

এবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

5

যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

6

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

7

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

8

সর্বোচ্চ পাসের ঢাকা বোর্ডে, সর্বনিম্ন মাদ্রাসায়

9

ইরানের তাড়া: হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী তেল ট্যাংকার

10

গর্ভের শিশুর লিঙ্গ শনাক্ত করা যাবে না: হাইকোর্টের রায়

11

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

12

জেনে নিন খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

13

পবিত্র হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু

14

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

15

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

16

মাদকচক্রে ভয়ংকর কিশোর গ্যাং, জড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা

17

তাহসান স্ত্রী রোজার পুরোনো ভিডিও ভাইরাল

18

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

19

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে

20