NNTV
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭৪ বছর পর সমুদ্রের তলদেশে পাওয়া গেল নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ

 আটলান্টিক মহাসাগরে প্রায় সাড়ে সাত দশক আগে বিধ্বস্ত হওয়া প্যান অ্যাম এয়ারওয়েজের ‘ক্লিপার এন্ডেভার’ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। পুয়ের্তো রিকোর উপকূলসংলগ্ন সমুদ্রের প্রায় দুই হাজার ফুট গভীরে এ ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জুন আন্ডারওয়াটার ড্রোন ও উচ্চ-রেজ্যুলেশনের সোনার প্রযুক্তির সহায়তায় এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন এবং ডিপ সি ভিশনের যৌথ অনুসন্ধানকারী দল বিমানটির অবস্থান নিশ্চিত করে। দুর্ঘটনার ৭৪ বছর পর এ আবিষ্কার সম্ভব হলো।

১৯৫২ সালের ১১ এপ্রিল ডগলাস ডিসি-৪ মডেলের বিমানটি ৬৪ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে পুয়ের্তো রিকো থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই ডান পাশের দুটি ইঞ্জিন বিকল হয়ে গেলে পাইলট বাধ্য হয়ে আটলান্টিক মহাসাগরে জরুরি অবতরণের চেষ্টা করেন।

প্রাথমিক আঘাতে বিমানের সবাই প্রাণে বেঁচে গেলেও কার্যকর উদ্ধারব্যবস্থার অভাব, ভাষাগত প্রতিবন্ধকতা এবং উড্ডয়নের আগে জরুরি নিরাপত্তা নির্দেশনা সম্পর্কে যাত্রীদের পর্যাপ্ত ধারণা না থাকায় মাত্র তিন মিনিটের মধ্যেই বিমানটি পানির নিচে তলিয়ে যায়। ওই দুর্ঘটনায় ৫২ জন নিহত হন। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল মাত্র ১৭ জনকে।

বিশ্লেষকদের মতে, এই মর্মান্তিক দুর্ঘটনার পরই বাণিজ্যিক বিমান ভ্রমণে নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। বর্তমানে বিশ্বজুড়ে উড্ডয়নের আগে যাত্রীদের লাইফ জ্যাকেটের ব্যবহার, জরুরি নির্গমন পথ এবং লাইফ র‍্যাফট সম্পর্কে যে বাধ্যতামূলক নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়, তার প্রচলন এই দুর্ঘটনার পর থেকেই শুরু হয়।

বর্তমানে এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন পুয়ের্তো রিকো সরকারের সহযোগিতায় ধ্বংসাবশেষের স্থানটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস ভাড়া বৃদ্ধিতে ছাত্রশক্তির মাহফুজ এর তীব্র নিন্দা

1

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

2

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

3

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

4

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

5

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

6

ক্রিকেট মাঠে ভারতকে হারালে সবচেয়ে বেশি তৃপ্তি পায় বাংলাদেশ:

7

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

10

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

11

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

12

১৫০০ স্বাক্ষর দরকার তাসনিম জারার ।

13

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ নিহত ৩

14

১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুরু ফেরি চলাচল

15

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৭ জন গ্রেফতার

16

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

17

মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র

18

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

19

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

20