NNTV
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন মামা-চাচা, ঘুষ ও আত্মীয়স্বজনের প্রভাব ছাড়াই চাকরি পেতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাছি ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এনসিপির নির্বাচনি পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, ‘আপনার জানেন এ বছর ভোটের সঙ্গে আরেকটি বিষয়ে ভোট হবে সেটা হলো গণভোট। আমরা মনে করি, এবারের মতো ভবিষ্যতেও আপনারা ভোট দিতে চান। বিগত তিনটি নির্বাচনের মতো ভোট থেকে বঞ্চিত না হতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন।’

চাকরি প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চান, যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি ঘুষ ছাড়া মামা-চাচা ছাড়া চাকরি পেতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি ব্যাংকে রাখা টাকা আমানতে টাকা নিরাপদে রাখতে চান, ব্যাংক লুটেরা থেকে রক্ষা পেতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি দুর্নীতি চাঁদাবাজি অর্থপাচার বন্ধ করতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন।’

তিনি বলেন, ‘যদি মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চান--আমরা দেখছি একটি দলের নেতা আমাদের মা-বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে। যদি তাদেরকে রক্ষা করতে চান তাহলে হ্যাঁ ভোট দিন। যারা মা বোনদের নিরাপত্তার হুমকি হওয়ার দুঃসাহস দেখাবে ১১ দলীয় জোট জণগণকে সাথে নিয়ে তাদের কালো হাত গুঁড়িয়ে দিবে ইনশাআল্লাহ।’

গণতন্ত্র রক্ষার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া বরাবরই অগ্রভাগে ছিল বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া। তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের দূর্গ। এই দূর্গ থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার দেশপ্রেমিক জনগণ জীবন দিয়ে আন্দোলন সফল করেছেন। বাংলাদেশর গণতান্ত্রিক আন্দোলনে এবং বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার অবদান বাংলাদেশ আজীবন মনে রাখবে। অথচ আমরা বিগত সময় দেখেছি যে ফ্যাসিবাদী সরকার ছিল, তারা শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করেছে বৈষম্য করেছে।’

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, ‘আমরা দেখেছি যে আলেম-ওলামারা দেশের জন্য জীবন দিতে কার্পণ্যবোধ করেনি। তাদেরকে নানা ধরনের ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। আমি অর্ন্তবর্তীকালীন সরকারে দায়িত্ব নেওয়ার পর আমরা বলেছি, আমাদের আলেম-ওলামাদের পিছনে রেখে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারেনা। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমী শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ইসলামি গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম এবং প্রযুক্তিখাতে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা কওমী শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদের চেয়ে আলাদা করে দেখবো না। তাদেরকে পিছনে রেখে সামনে এগিয়ে যাবোনা।’

নির্বাচনি পদযাত্রার বক্তব্যে শেষে আসিফ মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের শাপলা কলির প্রার্থী মো. আতাউল্লাহকে পরিচয় করিয়ে দেন।

তিনি ১২ ফেব্রুয়ারি শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

নির্বাচনী পদযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাসিন হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আলী ও এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সদস্য সচিব আমিনুল হকসহ অন্যরা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

1

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

2

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

3

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

4

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে

5

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

6

জামায়াত নেতাকে বাসায় গ্রিল কেটে হত্যা

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

9

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

10

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

13

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

14

অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

15

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

16

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

17

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

18

গণহত্যা দিবসে সাতক্ষীরা বধ্যভূমিতে শ্রদ্ধা

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20