NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারাভিযানে দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর ১২টায় সমাবেশে অংশ নিবেন তিনি। এরইমধ্যে জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতা–কর্মীরা।

ইতোমধ্যে বরিশাল ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে শুরু করেছেন। লঞ্চ, স্পিডবোট, যে যেভাবে পারছেন ছুটে আসছেন তারেক রহমানের সমাবেশে।


বরিশাল বিভাগের ২১ টি আসনের প্রার্থীকে ভোটারদের সামনে তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। সেই সঙ্গে আগামীর দেশ গড়ার পরিকল্পনা ও স্থানীয় সমস্যা নিয়ে তারেক রহমানের চিন্তাভাবনাও উঠে আসবে,সমাবেশের বক্তব্যে।

দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের বরিশাল সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মধ্য দিয়ে ভোটের প্রচারে যেমন গতি বাড়বে, তেমনি সাধারন জনগণও আশ্বস্ত হবে বিএনপি মনোনীত প্রার্থী'র প্রতি। 


বরিশাল সফর শেষে ফরিদপুর যাবেন তিনি। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। 

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম যান তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করে ঢাকায় ফেরেন। এরপর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত তিনটি নির্বাচনী সমাবেশ অংশ নেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

1

ওসমান হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

2

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দ

5

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

6

আবারও হুংকার দিলেন খামেনি

7

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

8

ইলন মাস্কে নতুন ইতিহাস গড়লেন সম্পদ অর্জনে

9

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

10

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

11

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

12

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

13

শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

16

সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড

17

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

18

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

19

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

20