NNTV
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে দাম্পত্য কলহের মধ্যে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত রুমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তিনি স্বামী কামাল উদ্দিনের সঙ্গে পলাশ উপজেলার জুট মিলে চাকরির সুবাদে নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। এ নিয়ে দাম্পত্য জীবনে কলহ চলছিল। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে অভিমান করে রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুমি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

1

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

2

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়

3

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

4

আর মাত্র ৩০ দিন', 'দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম'

5

ইরানে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়: এক কেজি মাংসের দাম এক কোটি রি

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

8

মায়ের কোলে থাকা ৭ মাসের শিশুর প্রাণ কেড়ে নিল ইসরাইলি সেনার গ

9

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

10

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩

11

দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

12

ওয়ালমার্টের বাজার মূলধন ছুঁলো ১ লাখ কোটি ডলার

13

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

14

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

15

ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৮৪ জন গ্রেপ্তার

16

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

17

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

18

হাইমচর সমিতির দুইদিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু মো

19

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

20